| জেলা পরিষদ |
|
১। অফিসের নামঃ খুলনা জেলা পরিষদ
২। মন্ত্রণালয়ঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
৩। স্থাপিতঃ ১৮৮৫ সাল, পূনর্গঠনঃ ১৯৮২ সাল
৪। সংক্ষিপ্ত ইতিহাসঃ পল্লী এলাকার রাসত্মাঘাট, স্কুল, ব্রীজ, কালভার্ট ইত্যাদি উন্নয়নের লক্ষ্যে বৃটিশ শাসনামলে বংগীয় স্থানীয় স্ববায়ত্বশাসন আইন, ১৮৮৫ প্রবর্তন করা হয়। উক্ত আইনের মাধ্যমে সর্বপ্রথম ১৮৮৫ সনে জেলা পর্যায়ে ‘জেলা বোর্ড’ গঠন করা হয়। মৌলিক গণতন্ত্র আদেশ, ১৯৫৯ অনুযায়ী জেলা বোর্ডের নাম পরিবর্তন করে ‘জেলা কাউন্সিল’ রাখা হয়। এ আদেশে জেলা কাউন্সিলকে ব্যাপক কাজের দায়িত্ব দেয়া হয়। দেশ স্বাধীনের পর রাষ্ট্রপতি আদেশ নং-৭, ১৯৭২-এ জেলা কাউন্সিলের দায়িত্বাবলী পূর্বের ন্যায় বহাল থাকে। এরপর স্থানীয় সরকার আদেশ, ১৯৭৬-এর মাধ্যমে জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে ‘জেলা পরিষদ’ রাখা হয়।
৫। দায়িত্ব সমূহ/সিটিজেন চার্টারঃ জেলা পরিষদ প্রাথমিক শিক্ষা, পল্লী এলাকার সড়ক উন্নয়ন, রাসত্মা, ব্রীজ, কালভার্ট নির্মান/পুনঃ নির্মান, রাসত্মার পার্শ্বে বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণ, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, জনস্বাস্থ্য ও সেনিটেশন ইত্যাদি মূল দায়িত্বের সাথে অন্যান্য জনকল্যানমূলক দায়িত্ব পালন করে আসছে।
৬। অফিস প্রধানের নাম ও পদবীঃ মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা ৭। সাংগঠনিক কাঠামোঃ চেয়ারম্যানঃ (জনবলঃ ৫ জন) ঃ চেয়ারম্যানঃ ০১ জন
সাঁটলিপিকারঃ ০১ জন ড্রাইভারঃ ০১ জন এম.এল.এস.এসঃ ০২ জন
প্রধান নির্বাহী কর্মকর্তাঃ (জনবলঃ ৪ জন) ঃ প্রধান নির্বাহী কর্মকর্তাঃ ০১ জন সাঁটলিপিকারঃ ০১ জন ড্রাইভারঃ ০১ জন এম.এল.এস.এসঃ ০১ জন
৮। অনার বোর্ড (সকল কর্মকর্তাদের)ঃ
৯। অফিস প্রধানের নামের তালিকা ও অবস্থানকাল ঃ
মোঃ দেলোয়ার হোসেন ঃ ২৭/০৩/০১ হইতে ২৫/০১/০৩ সুনীল চন্দ্র পাল ঃ ২০/০১/০৩ হইতে ০১/০৬/০৬ মোঃ মনিরুল ইসলাম ঃ ২৮/০৫/০৬ হইতে ০১/০২/০৯ মোঃ জাফর উল্লাহ (ভাঃ) ঃ ০১/০২/০৯ হইতে ১৫/০২/০৯ ভবেশ চন্দ্র পোদ্দার ঃ ১৫/০২/০৯ হইতে ১৬/০৭/০৯ মোঃ আব্দুল হান্নান বিশ্বাস ঃ ২৮/০৭/০৯ হইতে --
১০। সেকশন সমূহঃ জেলা পরিষদের সেকশন ০২ (দুইটি)
(ক) কারিগরী উইং (খ) প্রশাসনিক উইং
১১। বর্তমান কর্মকর্তাগণ (নাম, পদবী ও যোগাযোগ)ঃ
(ক) মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা (মোবাইলঃ ০১৭১২-১৫৭৪০৫) (খ) মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী (মোবাইলঃ ০১৭১২-১৩০১৪৮) (গ) কমলেশ চন্দ্র দাশ, প্রশাসনিক কর্মকর্তা (মোবাইলঃ ০১৮১৯-৯০৯৭১৭) (ঘ) এম. এম. এ বকর, উপ-সহকারী প্রকৌশলী (মোবাইলঃ ০১৯২০-৭২২৮৫৫)
১২। অফিস কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনাঃ জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী জেলা পরিষদকে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করতে হয়। তন্মধ্যে জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা। উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্প সমূহের বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা। সাধারন পাঠাগারের ব্যবস্থা এবং উহার রক্ষণাবেক্ষণ। উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রীজ নির্মান, রক্ষণাবেক্ষণ। এবং উহার উন্নয়ন। রাসত্মার পার্শ্বে ও জনসাধারনের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপন ও উহার রক্ষণাবেক্ষণ। । জনসাধারনের ব্যবহারার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উহাদের রক্ষণাবেক্ষণ। । সরকারী, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষণ। নহে এমন খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ। ডাক-বাংলো ও বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ। । জেলা পরিষদের অনুরূপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা। উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান। সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাসত্মবায়ন। সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ সম্পাদন। এছাড়াও শিক্ষা, সাংস্কৃতি, সমাজকল্যান, অর্থনৈতিক কল্যান, জনস্বাস্থ্য ও সাধারন বিষয়কসহ সরকার কর্তৃক সময়ে সময়ে জারীকৃত নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে।
১৩। সেবাসমূহ এর সংক্ষিপ্ত বর্ণনাঃ উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে জেলা পরিষদ ডাক-বাংলো, রেষ্টহাউজ নির্মান ও ব্যবস্থাপনা, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, ক্রীড়া, সাংস্কৃতি ও ধর্মীয় খাতে অনুদান এছাড়াও জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের পরিবার-পরিবারবর্গকেও আর্থিকভাবে সাহায্য করে থাকে।
১৪। অন্যান্যঃ
১৫। যোগাযোগের ঠিকানাঃ জেলা পরিষদ, কে, ডি, ঘোষ রোড, খুলনা-৯১০০। ফোনঃ ০৪১-৮১০৯৯৩।
১৬। ইমেল ঠিকানাঃ এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
|