| পানি উন্নয়ন বোর্ড |
|
১. অফিসের নাম : খুলনা পওর বিভাগ-১, বাপাউবো, খুলনা। ২. মন্ত্রণালয় : পানি সম্পদ মন্ত্রণালয়। ৩. স্থাপিত : ১৯২৯ সন (খৃষ্টিয়)। ৪. সংক্ষিপ্ত ইতিহাস : খুলনা অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, ফসলী জমিতে সাগরের লবনাক্ত পানির প্রবেশরোধ, জলাবদ্ধতা নিরসন প্রভৃতি পানি সেক্টরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ণ ও বাস্তবায়নের জন্য তৎকালিন বৃটিশ শাসনামলে অর্থাৎ ১৯২৯ সনে অত্র দপ্তর ওয়াপদা ডিভিশন-১, খুলনা নামে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানী শাসনামলে এই দপ্তরের ‘‘ ইপি ওয়াপদা ডিভিশন -১, খুলনা ’’ নামকরণ করা হয়। ১৯৭১ সনে বাংলাদেশ স্বাধীন হবার পর এই দপ্তরের ‘‘ খুলনা পওর বিভাগ-১, বাপাউবো, খুলনা ’’ নামে পূন:নামকরণ করা হয়। বর্তমানে দপ্তরটি এই নামেই খুলনা অঞ্চলের পানি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ বেতার, খুলনার বিপরীত পার্শ্বে নূরনগরে দপ্তরটি অবস্থিত। ৫. দায়িত্ব সমূহ /সিটিজেন চার্টার : খুলনা জেলার খালিশপুর, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, তেরখাদা, রূপসা (আংশিক), বটিয়াঘাটা (আংশিক) উপজেলা ও নড়াইল জেলার কালিয়া উপজেলা এই বিভাগের কার্যক্রমের অন্তর্ভুক্ত। এই বিভাগ কর্তৃক নিম্নলিখিত দায়িত্ব সমূহ পালন করা হয়। ক) প্রকল্প এলাকায় সমুদ্রের লবনাক্ত পানির প্রবেশরোধ করা। খ) জলাবদ্ধতা নিরসন করা। গ) ফসল উৎপাদনের এলাকা বৃদ্ধি করা। ঘ) ফসল উৎপাদনের হার বৃদ্ধি করা। ঙ) সেচ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসর্ম্পূন্ন করা। চ) নদী ভাঙ্গন রোধ ও নদী তীর সংরক্ষন করা। ছ) শহর রক্ষা প্রকল্প বাসত্মবায়নের মাধ্যমে নদী ভাঙ্গন কবলিত শহরসমূহ রক্ষা করা। জ) সস্নুইস, রেগুলেটর, এক্যূডাক্ট, সাইফন ইত্যাদি অবকাঠামো নির্মানের মাধ্যমে জনকল্যাণে ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা। ঝ) বড় ব্যারাজ নির্মানের মাধ্যমে (যেমন জিকে প্রজেক্ট, তিস্তা ব্যারাজ, টাঙ্গন ব্যারাজ ইত্যাদি) নদীর পানি গ্রাভিটি সিষ্স্টেমে/পাম্পের মাধ্যমে সরাসরি সেচ প্রকল্পে ব্যবহার করা। ঞ) খাল খনন/ পূন:খনন ও নদী ড্রেজিং এর মাধ্যমে নাব্যতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ করা। ট) বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণ ও উহার ঢালে বৃক্ষ রোপণ করা। ঠ) বাধেঁর বরোপিটে মৎস্য চাষের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জন করা। ণ) পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বাসত্মবায়নের মাধ্যমে স্থানীয় জনসাধারনের কর্মসংস্থান করা ও আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন সাধন করা। ত) প্রকল্প এলাকায় রাস্তাঘাট, কালভার্ট, সেতু ইত্যাদি নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। থ) পানি ব্যবস্থাপনা বহুমুখী সমবায় সমিতি, বাঁধ/স্লুইস পরিচালন ও রক্ষণাবেক্ষণ কমিটি গঠন ও প্রশিক্ষণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা ও কর্ম উদ্যোগী করা। ৬. অফিস প্রধানের নাম ও পদবী : মোঃ নওসাদ আলী পিইঞ্জ নির্বাহী প্রকৌশলী ৭. সাংগঠনিক জনবল কাঠামো : ক) নির্বাহী প্রকৌশলী -১ জন খ) উপ-বিভাগীয় প্রকৌশলী -৩ জন গ) সহকারী প্রকৌশলী -১ জন ঘ) উপ-সহকারী প্রকৌশলী -৯ জন ঙ) সার্ভেয়ার (প্রকৌশল) -৩ জন চ) রাজস্ব সার্ভেয়ার -১ জন ছ) সহকারী হিসাবরক্ষক -১জন জ) উর্দ্ধতন হিসাব সহকারী -১ জন ঝ) হিসাব করণিক -৪ জন ঞ) ডি ই ও -৬ জন ট) ডি এম ও -১ জন ঠ) ড্রাইভার -৪ জন ণ) ট্রেসার -১ জন ত) কার্যসহকারী -৮ জন থ) এমএলএসএস -১৮ জন দ) চৌকিদার -৪ জন ধ) কুক - ১ জন ন) সহকারী কুক -২ জন প) মালী -২জন ফ) ক্যাম্পসুপাভাইজার -১ জন ম) দ্রুত নৌজান চালক -৩ জন য) ইলেকট্রিশিয়ান -১ জন র) পাম্প অপারেটর -২ জন ল) বেয়ারার -৩ জন শ) ইমাম -১ জন ষ) মোয়জ্জিন -১জন স) উচ্চমান সহকারী - ১জন মোট = ৮৪ জন ০৮. সেকশন সমূহ : ক) বিভাগীয় দপ্তর -১ টি। নূরনগর, খুলনায় অবস্থিত। খ) উপ-বিভাগীয় দপ্তর -৩ টি। খুলনা, ডুমুরিয়া ও তেরখাদা উপজেলা সদরে অবস্থিত। গ) শাখা দপ্তর -৮ টি। খুলনা, শৈলগাঁতি, থুকড়া, ডুমুরিয়া, শোভনা, চন্ডীপুর, তেরখাদা ও কালিয়া। ০৯. বর্তমান কর্মকর্তাগণ (নাম, পদবী ও যোগাযোগ) : জনাব মোঃ নওসাদ আলী পিইঞ্জ, নির্বাহী প্রকৌশলী ও ০১৭১২০৮৭৭৪৬ জনাব মোঃ আব্দুস সবুর মিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী ও ০১৭১৫৭৪১৯৩০ জনাব মোঃ আব্দুল লতিফ, উপ-বিভাগীয় প্রকৌশলী ও ০১৮১৯৬৯৫৭৯৯ জনাব ম. আমজাদ আলী, শাখা কর্মকর্তা ও ০১৭১১১৯৪৪৯২ জনাব মুন্সী আছাদউল্লাহ, শাখা কর্মকর্তা ও ০১৭১১৮২৯৪২৫ জনাব আব্দুস সোবহান, শাখা কর্মকর্তা ও ০১৭১১৪৫২০৭৭ জনাব মুহাম্মদ আবু হানিফ, শাখা কর্মকর্তা ও ০১৭১২৩৩৬৮৬৯ ১০. অফিস কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা : ক) পরিচালন ও রক্ষণাবেক্ষণ কাজ : বর্ণাল সলিমপুর কোলাবাসুখালী এফসিডি প্রকল্প, ভুতিয়ার বিল নিষ্কাশন প্রকল্প, খুলনা-যশোর নিষ্কাশন পূনর্বাসন প্রকল্প, বারাকপুর-দিঘলিয়া এফসিডি প্রকল্প, কালিয়া শহর রক্ষা প্রকল্প, বড়দিয়া শহর রক্ষা প্রকল্প, পোল্ডার নং ১৭/১,১৭/২, ২৫,২৬,২৭/১,২৭/২,২৮/১,২৮/২ ও ২৯ এর নিম্নলিখিত অবকাঠামোসমূহ পরিচালন ও রক্ষণাবেক্ষণ করা হয়। মোট বাঁধ = ৪৫০.৪০ কিমি মোট খাল = ৬৩৫.৫০ কিমি মোট স্লুইস = ১০৮ টি নদী তীর সংরক্ষণ কাজ = ১.৪৭৫ কিমি। খ) চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচীর কাজ : খুলনা শহরের সন্নিকটবর্তী খালিশপুরে অবস্থিত বাংলাদেশ নৌ-বাহিনীর নৌ-ঘাটি বিএনএস তিতুমীর ভৈরব নদীর ডান তীরে ভাঙ্গন হইতে রক্ষাকরণ প্রকল্প। গ) প্রস্তাবিত প্রকল্প : খুলনা ও নড়াইল জেলার ভুতিয়ার বিল ও বর্ণাল সলিমপুর কোলাবাসুখালী নিষ্কাশন প্রকল্পের পূনর্বাসনের জন্য জরীপ, মৃত্তিকা পরীক্ষা, কারিগরী প্রতিবেদন প্রস্ত্তত ও ডিপিপি (উন্নয়ন প্রকল্প ছক) পেশ ও অন্যান্য ফাইল ওয়ার্ক চলিতেছে। ১১. সেবা সমূহ এর সংক্ষিপ্ত বর্ণনা : ক) খুলনা জেলার খালিশপুর, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, তেরখাদা, রূপসা (আংশিক), বটিয়াঘাটা (আংশিক) উপজেলা ও নড়াইল জেলার কালিয়া উপজেলায় প্রায় ৯৪,২৬৫ হেক্টর (গ্রস) ও ৭৯,৬৫২ হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রন ও পানি নিষ্কাশন সুবিধা প্রদান। খ) কালিয়া, বড়দিয়া, খুলনা (আংশিক) প্রভৃতি স্থানে নদী তীর সংরক্ষণাবেক্ষণের মাধ্যমে শহর রক্ষণাবেক্ষণ প্রকল্প বাস্তবায়ন। ১২. যোগাযোগের ঠিকানা : ক) নির্বাহী প্রকৌশলী,খুলনা পওর বিভাগ-১, পাউবো, নূরনগর, খুলনা। খ) E-mail address: E-mail: khulna
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
গ) ফ্যাক্স নং - ০৪১-৭৬২৪০৮ ঘ) টেলিফোন নং -০৪১-৭৬২৪০৮
|