| পরিবার পরিকল্পনা অধিদপ্তর |
|
১. অফিসের নাম : জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, খুলনা ২. মন্ত্রণালয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩. স্থাপিত : ১৯৬৫ ইং ৪. সংক্ষিপ্ত ইতিহাস : বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম বিগত কয়েক দশক থেকে পরিচালিত হয়ে আসছে। ১৯৫৩ সালের মার্চ মাসে এ কার্যক্রম শুরু হয়। শুরুতে এ কার্যক্রম স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সম্পাদিত হত। তখন শুধু মাত্র মোটিভেশন (Motivation) এবং ক্লিনিক বেসড (Clinic Based) সেবা দেওয়া হত। পরবর্তীতে সরকার জনসংখ্যা সীমিত রাখার জন্য ১৯৬৫ ইং সালে কার্যক্রম শুরু করে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম কয়েকটি পর্যায়ের (Phase) মাধ্যমে আজ এ স্তরে এসছে। পর্যয়গুলি নিম্নে আলোচিত হলো :- প্রথম পর্যায় (1st Phase): ১৯৫৩-৫৯ স্বেচ্ছাশ্রম ও আধা সরকারী কার্যক্রম :- ১৯৫৩ সালের ২রা মার্চ ঢাকা মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ মরহুমা প্রফেসর হুমায়রা সায়ীদের নেতৃত্ত্বে তদানিন্তন সমাজের গণ্যমান্য লোকের প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু করেন তখন মূলতঃ শহরে ক্লিনিকের মাধ্যমে উদ্বুদ্ধ করণ ও সীমিত আকারে জন্মনিরোধক সামগ্রী বিতরন করা হত। দ্বিতীয় পর্যায় (2nd Phase): ১৯৬০-৬৪ সরকারের সহায়তায় ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রম :- ১৯৬০ সালে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়। তখন ৬.৭% দম্পতিকে পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় আনার জন্য প্রত্যেক হাসপাতালে একটি করে পরিবার পরিকল্পনা কেন্দ্র খোলা হয়। তৃতীয় পর্যায় (3rd Phase): ১৯৬৫-৭০ : মাঠ পর্যায়ে সরকারী পরিবার পরিকল্পনা কার্যক্রম :- সমস্ত দেশে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয় একটি বোর্ডের মাধ্যমে। সার্বক্ষনিক মাঠ কর্মী এবং গ্রাম্য দাই (Female village mid wife) নিয়োগ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জনগণের দোরগোড়ায় নির্বাচিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু হয়। বিঃদ্রঃ :- ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির থাকে। ৪র্থ পর্যায় (4th Phase): ১৯৭২-৭৪ সমন্বিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম :- প্রসাশনিক কার্যক্রম বোর্ড থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আনা হয়। মাঠ পর্যায়ে স্বাস্থ্য বিভাগের সহিত সম্মিলিতভাবে খাবার বড়ি[ চালু করা হয়। এই সময় গ্রাম্য দাই পদ বিলুপ্ত করা হয়। ৫ম পর্যায় (5th Phase): ১৯৭৫-৮০ মা ও শিশু স্বাস্থ্য (MCH-Based) ভিত্তিক পরিবার পরিকল্পনা কার্যক্রম :- ১৯৭৫ সালের আগষ্ট মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সৃষ্টি হয়। জাতীয় জনসংখ্যা কাউন্সিল গঠন করা হয় যাহার সভাপতি স্বয়ং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং সম্পৃক্ত মন্ত্রণালয় উক্ত কাউন্সিলের সদস্য। ১৯৭৬ সালের জানুয়ারী মাসে জনসংখ্যাকে দেশের এক নমবর সমস্যা হিসাবে চিহ্নিত করা হয় এবং একই বছরের জুন মাসে জাতীয় জনসংখ্যা নীতির খসড়া প্রণয়ন করা হয়। ষষ্ঠ পর্যায়ে (6th Phase): ১৯৮০-৮৫ কার্যত একীভূত কার্যক্রম :- মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রম স্বাস্থ্য বিভাগের সহিত একীভুত হয়। এ সময়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কার্যনির্বাহী কমিটি স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্ত্বে গঠিত হয় এবং একই সময়ে উপজেলা চেয়ারম্যানকে সভাপতি করে উপজেলা পরিবার পরিকল্পনা কমিটি গঠন করা হয়। সপ্তম পর্যায়ে (7th Phase): ১৯৮৫-৯০ নিবিড় (Intensive) পরিবার পরিকল্পনা কার্যক্রম : এ সময়ে নিবিড় মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু হয়। ইউনিট অনুযায়ী পরিবার কল্যাণ সহকারী (FWA) রেজিঃ চালূ করা হয়। সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য স্যাটেলাইট ক্লিনিক চালু করা হয়। সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে পরিবার পরিকল্পনা কার্যক্রমে সম্পৃক্ত করা হয় এবং বেশী করে বে-সরকারী সংস্থাকে কাজ করার সুযোগ দেয়া হয়। অষ্টম পর্যায়ে (8th Phase): ১৯৯০-৯৫ উচ্চ জন্মহার প্রতিরোধে নিবিড় সেবা প্রদান এবং কমিউনিটির অংশগ্রহন:- মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (MCH-FP) সেবা প্রদান কে আরও নিবিড় (Intensive) ভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেবার মান উন্নত করা হয়। কমিউনিটিকে কার্যক্রমের সংগে আরও সম্পৃক্ত করা হয়। মেয়েদের জীবন যাত্রার মান আরও উন্নত করার জন্য তাদেরকে লেখা, পড়া, অর্থনৈতিক এবং রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার ব্যবস্থা করা হয়। নবম পর্যায়ে (9th Phase): ১৯৯৮-২০০৩ স্বাস্থ্য এবং জনসংখ্যা সেক্টর প্রোগ্রাম :- উপজেলা এবং তদনিম্নে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্যক্রমকে একীভূত করা হয়। বাড়ী বাড়ী সেবা বন্ধ করে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক সেবা দেওয়ার ব্যবস্থাকরা হয়। দশম পর্যায়ে (10th Phase): ২০০৩-২০১১ স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা সেক্টর প্রোগ্রাম : (HNPSP) : - ICPD -এর লক্ষ্যে এবং উদ্দেশ্যকে সামনে রেখে HNPSP প্রোগ্রাম ২০০৩ সালে নেওয়া হয়। এই প্রোগ্রামের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ পৃথকভাবে কাজ করে পৃথক এর MIS এর মাধ্যমে Report করার ব্যবস্থা করে। পরিবার কল্যাণ সহকারী (FWA) এর আওতায় বাড়ী বাড়ী সেবা শুরু করে। HNPSP চুড়ান্ত লক্ষ্য হচ্ছে ২০১০ সালের মধ্যে NRR-১ করা। HNPSP লক্ষ্য নিম্নরূপ :- * TFR ২০১১ সালের মধ্যে ৩.৩ থেকে ২ এ আনা। * CPR ২০১১ সালের মধ্যে ৫৫.৮% থেকে ৭২% উন্নীত করা। * MMR ২০১১ সালের মধ্যে ৩ থেকে ২.৭৫ এ আনা। * IMR ২০১১ সালের মধ্যে প্রতি হাজার জীবিত জন্ম ৫২ থেকে ৩৭ এ আনা। * শিশু মৃত্যু (৫ বছরের নিচে) ২০১১ সালের মধ্যে প্রতি হাজার জীবিত জন্ম ৬৫ থেকে ৫২ এ আনা। * যক্ষা ও অণ্যান্য রোগের প্রাদুর্ভাব কমানো এবং অপুষ্টি দূর করা। CPR-Contracepive Prevalence Rate MMR-Contracepive Prevalence Rate IMR-Infant Mortality Rate TFR-Total Fertility Rate NNR-Net Replacement Rate MIS- Management Information System ৫. দায়িত্ব সমূহ/সিটিজেন চার্টার : ১.১ মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবা: উদ্দেশ্য: মাতৃ শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা প্রদানের মাধ্যমে মা ও শিশু মৃত্যুহার রোধ ও জনসংখ্যা কার্যক্রম গতিশীল করাসহ সহস্রাব্দ উন্নয়ন (এমডিজিস) -এর কাংক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন। সেবার মান ও নিয়ন্ত্রক : সকাল ৮ টা থেকে ২.৩০ টা পর্যন্ত সুনির্দিষ্ট সেবা প্রদান করা হয়। ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে সেবা প্রদান করা হয়। জরুরী সেবার জন্য সেবাকেন্দ্র সার্বক্ষনিক খোলা থাকে। জরুরী সেবা অন্যাণ্য সকল সেবা হতে অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হয়। সেবা কেন্দ্র থেকে প্রদত্ত সেবা সমূহের তালিকা প্রতিটি সেবা কেন্দ্রের দেয়ালে লিপিবদ্ধ আছে। প্রযোজ্য ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ব্যতীত সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয় যা সেবা কেন্দ্র সমূহের দেয়ালে লিপিবদ্ধ আছে। সরবরাহ সাপেক্ষে সকল ঔষধ সেবা কেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে। সেবার ধরন অনুযায়ী সেবা প্রদানের সময় নির্ধারিত এবং যথাসম্ভব স্বল্পতম সময়ে সেবা প্রদান নিশ্চিত করা হয়। সেবা কেন্দ্রসমূহ সেবা গ্রহীতার নিম্নলিখিত অধিকার সংরক্ষণ করে: * সেবা কেন্দ্রে যেসব সেবা পাওয়া যায় সে সম্পর্কে তথ্য জানার অধিকার * নিরাপদ ও ধারাবাহিক সেবা পাওয়ার অধিকার * পরিবার পরিকল্পনা পদ্ধতি পছন্দ করার অধিকার * জরুরী প্রয়োজনে তাড়াতাড়ি সেবা পাওয়ার অধিকার * গোপনীয়তার অধিকার * প্রাপ্ত সেবা সম্পর্কে বিস্তারিত জানার অধিকার * মতামত দানের ও আন্তরিক পরিবেশে সেবা পাওয়ার অধিকার * কোন কারণে অধিকার রক্ষিত না হলে কর্তৃপক্ষকে জানানোর ও প্রতিকার পাওয়ার অধিকার সেবা কেন্দ্র সমূহ সেবা প্রদানকারীদের নিম্নলিখিত অধিকার সংরক্ষণ করে : * বিভিন্ন পর্যায়ে গুণগত মানসম্পন্ন সেবা প্রদানের জন্য পেশাগত উন্নয়নের নিমিত্ত প্রয়োজনীয় শিক্ষা এবং দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহনের অধিকার। * কাজের মান উন্নয়নের লক্ষ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট হতে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও তদারকী পাওয়ার এবং নিয়ন্ত্রণাধীন কর্মীদের কাজের তত্ত্বাবধান করার অধিকার। * পেশাগত দায়িত্ব সাফল্যের সাথে সম্পাদনের জন্য প্রশংসাসহ স্বীকৃতি ও উৎসাহ পাওয়ার অধিকার। * সেবা গ্রহীতা অথবা উর্দ্ধতন কর্তৃপক্ষের গঠনমূলক উপদেশ/সমালোচনা পাওয়ার অধিকার। * সেবা গ্রহীতা অথবা তত্ত্বাবধানকারী কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের নিকট আনীত অভিযোগের জবাব অথবা ব্যাখ্যা প্রদানের অধিকার এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার। * সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্যমূলক আচরণ পাবার অধিকার। (ক) প্রদত্ত সেবা সমূহ ১.১.১ মা ও শিশু কল্যাণ কেন্দ্র (MCWC)ঃ (জেলা পর্যায়) (ক) মা শিশু স্বাস্থ্য সেবা - সমন্বিত জরুরী প্রসূতি সেবা (EOC) ’ সহ (বিনামূল্যে প্রদত্ত) * গর্ভবতী সেবা * স্বাভাবিক প্রসব সেবা * জটিল প্রসব সেবা * সিজারিয়ান অপারেশন * গর্ভোত্তর সেবা * এম,আর,সেবা * গর্ভপাত জনিত সেবা * নবজাতকের সেবা * ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা * প্রজননতন্ত্রের/যৌন বাহিত রোগের সেবা * ইপিআই সেবা * ভিটামিন এ ক্যাপসুল বিতরণ * জরায়ূর মুখ ও স্তন ক্যান্সারের প্রাথমিক নির্ণয়করণ সেবা (নির্বাচিত কেন্দ্রে) (খ) পরিবার পরিকল্পনা সেবাঃ (বিনামূল্যে প্রদত্ত) * পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান * খাবার বড়ি * জন্ম নিরোধক ইনজেকশন * IUD/কপার্টি * ইমপ্লান্ট/নরপ্লান্ট * ভ্যাসেকটমী এনএসভি (স্থায়ী পদ্ধতি-পুরুষ) * টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা) (গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা * ইসিপি-৮ (আট) টাকা * কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা * এ্যামবুলেন্স সেবা (নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে) (ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে * IUD/কপার্টি -এর ক্ষেত্রে = ২৫০/- (১০০+৫০+৫০+৫০) * নরাপ্লান্ট বা ইমপ্লান্ট -এর ক্ষেত্রে = ৩০০ (১৫০+৫০+৫০+৫০) * স্থায়ী পদ্ধতি (পুরুষ) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি লুঙ্গী * স্থায়ী পদ্ধতি (মহিলা) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি শাড়ী (ঙ) অন্যাণ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা) * সাধারণ রোগীর সেবা * বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) * স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা (চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার) ১.১.২ মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইউনিট (উপজেলা পর্যায়) (ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত) * গর্ভবতী সেবা * গর্ভোত্তর সেবা * এম,আর,সেবা * নবজাতকের সেবা * ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা * প্রজননতন্ত্রের/যৌন বাহিত রোগের সেবা * ইপিআই সেবা * ভিটামিন এ ক্যাপসুল বিতরণ (খ) পরিবার পরিকল্পনা সেবাঃ (বিনামূল্যে প্রদত্ত) * পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান * খাবার বড়ি * জন্ম নিরোধক ইনজেকশন * IUD/কপার্টি * ইমপ্লান্ট * ভ্যাসেকটমী/এনএসভি (স্থায়ী পদ্ধতি-পুরুষ) * টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা) * পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা পাতা-০৭ (গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা * ইসিপি-৮ (আট) টাকা * কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা (ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে * IUD/কপার্টি -এর ক্ষেত্রে = ২৫০/- (১০০+৫০+৫০+৫০) * নরাপ্লান্ট বা ইমপ্লান্ট -এর ক্ষেত্রে = ৩০০ (১৫০+৫০+৫০+৫০) * স্থায়ী পদ্ধতি (পুরুষ) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি লুঙ্গী * স্থায়ী পদ্ধতি (মহিলা) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি শাড়ী (ঙ) অন্যাণ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা) * সাধারণ রোগীর সেবা * বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) * স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা * প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার) * এছাড়াও নির্ধারিত কেন্দ্রে বেসিক জরুরী প্রসূতি সেবা/সমন্বিত জরুরী প্রসূতি সেবা প্রদান করা হয়ে থাকে। ১.১.৩ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র -মানোন্নীতঃ (ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত) * গর্ভবতী সেবা * স্বাভাবিক প্রসব সেবা * গর্ভোত্তর সেবা * এম,আর,সেবা * নবজাতকের সেবা * ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা * প্রজননতন্ত্রের/যৌন বাহিত রোগের সেবা * ইপিআই সেবা * ভিটামিন এ ক্যাপসুল বিতরণ (খ) পরিবার পরিকল্পনা সেবাঃ (বিনামূল্যে প্রদত্ত) * পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান * খাবার বড়ি * জন্ম নিরোধক ইনজেকশন * IUD/কপার্টি * ইমপ্লান্ট * ভ্যাসেকটমী/এনএসভি (স্থায়ী পদ্ধতি-পুরুষ) * টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি-মহিলা) * পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতার সেবা (গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা * ইসিপি-৮ (আট) টাকা * কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা (ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে * IUD/কপার্টি -এর ক্ষেত্রে = ২৫০/- (১০০+৫০+৫০+৫০) * নরাপ্লান্ট বা ইমপ্লান্ট -এর ক্ষেত্রে = ৩০০ (১৫০+৫০+৫০+৫০) * স্থায়ী পদ্ধতি (পুরুষ) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি লুঙ্গী * স্থায়ী পদ্ধতি (মহিলা) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি শাড়ী (ঙ) অন্যাণ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা) * সাধারণ রোগীর সেবা * বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) * স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা * প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার) ১.১.৪ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (ইউনিয়ন পর্যায়) (ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত) * গর্ভবতী সেবা * গর্ভোত্তর সেবা * এম,আর,সেবা * সাধারন রোগীর সেবা * ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা * প্রজননতন্ত্রের/যৌন বাহিত রোগের সেবা * ইপিআই সেবা * ভিটামিন এ ক্যাপসুল বিতরণ (খ) পরিবার পরিকল্পনা সেবাঃ (বিনামূল্যে প্রদত্ত) * পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান * খাবার বড়ি * জন্ম নিরোধক ইনজেকশন * IUD/কপার্টি (গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা * ইসিপি-৮ (আট) টাকা * কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা (ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে * IUD/কপার্টি -এর ক্ষেত্রে = ২৫০/- (১০০+৫০+৫০+৫০) * নরাপ্লান্ট বা ইমপ্লান্ট -এর ক্ষেত্রে = ৩০০ (১৫০+৫০+৫০+৫০) * স্থায়ী পদ্ধতি (পুরুষ) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি লুঙ্গী * স্থায়ী পদ্ধতি (মহিলা) - এর ক্ষেত্রে = ১০০০ টাকা ও একটি শাড়ী (ঙ) অন্যাণ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা) * সাধারণ রোগীর সেবা * বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা) * স্বাস্থ্য শিক্ষা মূলক সেবা * প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার) ১.১.৫ স্যাটেলাইট ক্লিনিকত (ওয়ার্ড পর্যায়) (ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত) * গর্ভবতী সেবা * গর্ভোত্তর সেবা * ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা * প্রজননতন্ত্রের/যৌন বাহিত রোগের সেবা * ইপিআই সেবা * ভিটামিন এ ক্যাপসুল বিতরণ * স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষামূলক সেবা (খ) পরিবার পরিকল্পনা সেবাঃ (বিনামূল্যে প্রদত্ত) * খাবার বড়ি * জন্ম নিরোধক ইনজেকশন (গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবা * ইসিপি-৮ (আট) টাকা * কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা ১.১৬ বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে প্রদত্ত সেবা (পরিবার কল্যাণ সহকারী কর্তৃক) (ক) বিনামূল্যে প্রদত্ত সেবা * পরিবার পরিকল্পনা বিষয়ক সক্ষম দম্পতিদের উদ্বুদ্ধকরণ * খাবার বড়ি বিতরণ * ইনজেকশন প্রদান (২য় ও তৎপরবর্তী ডোজ) * আই ইউ ডি, ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি)- পুরুষ ও টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি) -মহিলা গ্রহিতার প্রাথমিক বাছাই করণ ও সেবা কেন্দ্রে আনয়ন * ঝুকিপূর্ণ গর্ভবতী মা সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরণ (খ) সরকার কর্তৃক নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে পরিবার পরিকল্পনা সেবা * ইসিপি-৮ (আট) টাকা * কনডম-১ (এক) ডজন ১ (এক) টাকা ২০ (বিশ) পয়সা ১.১.৭ সি এস বি এ কর্তৃক প্রদত্ত সেবা (বিনামূল্যে প্রদত্ত সেবা) * বাড়ীতে স্বাভাবিক প্রসব সেবা * নবজাতকের সেবা * জটিল রোগী সনাক্তকরণ ও যথাযথ সেবা কেন্দ্রে প্রেরণ। ৬. অফিস প্রধানের নাম, পদবী ও অবস্থান কাল : জেলা পর্যায়ে :- মোঃ শাহজাহান হাওলাদার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পরিবার পরিকল্পনা অবস্থান কাল : ০৬/০৫/২০০৯ ইং। উপজেলা পর্যায়ে:- (ক) সদর, খুলনা ১। ডাঃ এস,এম সামছুল আহসান মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (খ) ফুলতলা ১। সেলিনা খাতুন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২। সুফিয়া খাতুন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (গ) ডুমুরিয়া ১। এস এম কবির হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২। বি এম দীন মোহাম্মদ মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (ঘ) বটিয়াঘাটা ১। গুরু প্রসাদ ঘোষ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২। মোঃ মহসীন আলম মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (ঙ) দাকোপ ১। শেখ শরিফুল আলম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চ) পাইকগাছা ১। মোঃ আমিনুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ছ) কয়রা ১। আলী আহম্মদ খন্দকার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (জ) রূপসা ১। দিলারা ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২। প্রভা বৈরাগী মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (জ) দিঘলিয়া ১। ফিরোজা পারভীন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২। সুলতানা জিনাৎ ফাতেমা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (জ) তেরখাদা ১। চৌধুরী হাসমত আলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২। নাসিমা সুলতানা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ৭. সাংগঠনিক জনবল কাঠামো : জেলা পর্যায়ে : ১) উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) -১ জন ২) সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) -১ জন ৩) সহকারী পরিচালক (সিসি) -১ জন ৪) মেডিকেল অফিসার (সিসি) -১ জন ৫) অফিস তত্ত্বাবধায়ক -১ জন ৬) হিসাব রক্ষক -১ জন ৭) গুদাম রক্ষক -১ জন ৮) ক্যাশিয়ার -১ জন ৯) পরিসংখ্যান সহকারী -১ জন ১০) সাট-মুদ্রাক্ষরিক -২ জন ১১) অফিস সহকারী তথা মুদ্রাক্ষরিক -৩ জন ১২) প্রজেকশনিষ্ট -১ জন ১৩) গাড়ী চালক -২ জন ১৪) স্পীড বোট চালক -১ জন ১৫) এমএলএসএস -১ জন ১৬) নৈশ প্রহরী -১ জন ১৭) সুইপার উপজেলা পর্যায়ে ১। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা -১ জন ২। মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)-১জন বিঃদ্রঃ ৯ টি বা তার ততোধিক ইউনিয়নের ক্ষেত্রে ২ জন থাকে। ৩। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা -১ জন ৪। সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (এমসিএইচ-এফপি) -১ জন ৫। অফিস সহকারী -৩ জন ৬। অফিস সহকারী তথা মুদ্রাক্ষরিক -১ জন ৭। পরিবার কল্যাণ পরিদর্শিকা -১ জন ৮। এম এল এস এস -১ জন ৯। আয়া -১ জন ইউনিয়ন পর্যায়ে ১। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার -১ জন ২। ফার্মাসিস্ট -১ জন ৩। এমএলএসএস/নিরাপত্তা প্রহরী -১ জন ৪। আয়া -১ জন মাঠ পর্যায় ১। পরিবার পরিকল্পনা পরিদর্শক -১ জন ২। পরিবার কল্যাণ সহকারী -১ জন ৮. অনারবোর্ড (সকল কর্মকর্তাদের) উপ-পরিচালকবৃন্দের স্থিতিকাল ১। এ,এইচ,এম আব্দুল হাই ০৬-০৪-১৯৭৯ থেকে ২২-০৭-১৯৮১ পর্যন্ত ২। আবসার আলী মোল্লা ২২-০৭-১৯৮১ থেকে ০৯-০৮-১৯৮২ পর্যন্ত ৩। এ,এইচ,এম আব্দুল হাই ০৯-০৮-১৯৮২ থেকে ২৩-০২-১৯৮৬ পর্যন্ত ৪। ডাঃ এ,এস,এম কামাল ২৩-০২-১৯৮৬ থেকে ১৬-০৪-১৯৮৬ পর্যন্ত ৫। আলহাজ্ব নাসির উদ্দিন আহম্মেদ ১৬-০৪-১৯৮৬ থেকে ০৫-০৭-১৯৮৯ পর্যন্ত ৬। ডাঃ এ,বি,এম মাহবুবুল হক ০৫-০৭-১৯৮৯ থেকে ২৯-০৭-১৯৮৯ পর্যন্ত ৭। খগেন্দ্রনাথ বিশ্বাস ২৯-০৭-১৯৮৯ থেকে ০২-০১-১৯৯৩ পর্যন্ত ৮। মোহাম্মদ আসাদুর রহমান ০২-০১-১৯৯৩ থেকে ২৭-০৫-১৯৯৬ পর্যন্ত ৯। মোঃ মোজাম্মেল হক ২৭-০৫-১৯৯৬ থেকে ১৮-১২-১৯৯৬ পর্যন্ত ১০। মোহাম্মদ হোসেন ১৮-১২-১৯৯৬ থেকে ১৩-১০-১৯৯৭ পর্যন্ত ১১। খগেন্দ্রনাথ বিশ্বাস ১৩-১০-১৯৯৭ থেকে ০১-০৮-১৯৯৯ পর্যন্ত ১২। এস,এম আব্দুল হান্নান ০১-০৮-১৯৯৯ থেকে ২৬-১২-২০০০ পর্যন্ত ১৩। মোঃ শাহনেওয়াজ খান ২৬-১২-২০০০ থেকে ২০-০৮-২০০১ পর্যন্ত ১৪। মোঃ আমির হোসেন ২০-০৮-২০০১ থেকে ০৬-০২-২০০২ পর্যন্ত ১৫। সাহা বিধান চন্দ্র ০৬-০২-২০০২ থেকে ০৫-০১-২০০৪ পর্যন্ত ১৬। কেরামত আলী ০৫-০১-২০০৪ থেকে ০৩-০৯-২০০৫ পর্যন্ত ১৭। মুহাঃ জিয়ারুল ইসলাম ০৩-০৯-২০০৫ থেকে ৩০-১১-২০০৮ পর্যন্ত ১৮। কৃষ্ণ চন্দ্র দাস ৩০-১১-২০০৮ থেকে ০৬-০৫-২০০৯ পর্যন্ত ১৯। মোঃ শাহজাহান হাওলাদার ০৬-০৫-২০০৯ থেকে অদ্যাবধি ৯. সেকশন সমূহ : জেলা পর্যায় ১। প্রশাসনিক শাখা ২। হিসাব শাখা ৩। সাধারন শাখা ৪। গুদাম শাখা ৫। গোপনীয় শাখা ৬। পরিসংখ্যান শাখা উপজেলা পর্যায় সাধারন শাখা ১। প্রশাসনিক শাখা ২। হিসাব শাখা ৩। গুদাম শাখা ক্লিনিক্যাল শাখা ১। প্রশাসনিক শাখা ২। হিসাব শাখা ১০. বর্তমান কর্মকর্তাগণ (নাম, পদবী ও যোগাযোগ) জেলা পর্যায় ১। মোঃ শাহজাহান হাওলাদার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) টেলিফোনঃ +০৪১-৭৩১৮৩৬ মোবাইলঃ ০১৭১২-২৮০০৮০ ২। ডাঃ মোঃ আঃ মান্নান শেখ মেডিকেল অফিসার (সিসি) টেলিফোনঃ +০৪১-৭৩১৮৩৬ মোবাইল ঃ ০১৭১২-০২১৭২৩ উপজেলা পর্যায়ে:- (ক) সদর, খুলনা ১। ডাঃ এস,এম সামছুল আহসান মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ +০৪১২-৮৩০৩৮৪ মোবাইল ঃ ০১৭১১-৮৭৭২৪৪ (খ) ফুলতলা ১। সেলিনা খাতুন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ৭০১০৭১ মোবাইল ঃ ০১৭১১-৩০৮৫৭৩ ২। সুফিয়া খাতুন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ ৭০১০৭১ মোবাইল ঃ ০১৭১১-৮৩৮৫৩৫ (গ) ডুমুরিয়া ১। এস এম কবির হোসেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ০৪০২৫-৫৬০৯১ মোবাইল ঃ ০১৭১১-৯৭০৯৪২ ২। বি এম দীন মোহাম্মদ মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ ০৪০২৫-৫৬০৯১ মোবাইল ঃ ০১৭১৬-৭৫৬২৭৫ (ঘ) বটিয়াঘাটা ১। গুরু প্রসাদ ঘোষ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ০৪০২২-৫৬০৭৬ মোবাইল ঃ ০১৭১৫-২৯৬১৮৪ ২। মোঃ মহসীন আলম মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ ০৪০২২-৫৬০৭৬ মোবাইল ঃ ০১৭১১-৩২২৮৮৪ (ঙ) দাকোপ ১। শেখ শরিফুল আলম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ০৪০২৩-৫৬০৫৯ মোবাইল ঃ ০১৭১৬-৩৩৪৬২৮ (চ) পাইকগাছা ১। মোঃ আমিনুল ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ০৪০২৭-৫৬০৩৭ মোবাইল ঃ ০১৭১৬-৮৪৮২০৫ (ছ) কয়রা ১। আলী আহম্মদ খন্দকার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ - মোবাইল ঃ ০১৭২০-৩৭৬৭৯৬ (জ) রূপসা ১। দিলারা ইসলাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ৮০০৪০২ মোবাইল ঃ ০১৭১৫-১৪৫০০১ ২। প্রভা বৈরাগী মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ ৮০০৪০২ মোবাইল ঃ ০১৭১০-৯৬৩০০৪ (জ) দিঘলিয়া ১। ফিরোজা পারভীন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ৮৯০১৮৬ মোবাইল ঃ ০১৭১২-৮৮৪১৮২ ২। সুলতানা জিনাৎ ফাতেমা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ ৮৯০১৮৬ মোবাইল ঃ ০১৭১৪-০০২১২০ (জ) তেরখাদা ১। চৌধুরী হাসমত আলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা টেলিফোনঃ ০৪০২৯-৫৬০৩৫ মোবাইল ঃ ০১৭১৫-০২৬৪৫০ ২। নাসিমা সুলতানা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) টেলিফোনঃ ০৪০২৯-৫৬০৩৫ মোবাইল ঃ ০১৭১৮-৬০৮৪৩৮ ১১. অফিস কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা (জেলা ও উপজেলা পর্যায়) : ১। ব্যবস্থাপনা (অফিস ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম) ২। আয়ন ব্যয়ন কার্যক্রম ৩। তদারকি ৪। পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবাযন ৫। উদ্বুদ্ধ কার্যক্রম (সেমিনার/কর্মশালা চলবিত্র) ৬। স্টোর ব্যবস্থাপনা ৭। জেলা/উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের সংগে যোগাযোগ ও সমন্বয় সাধন ৮। বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা ও মা, শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে সহযোগীতা ১২. সেবা সমূহ এর সংক্ষিপ্ত বর্ণনা : পরিবার পরিকল্পনা সেবা ক) স্থায়ী পদ্ধতি (পুরুষ ও মহিলা) খ) ইমপ্লান্ট গ) আই ইউ ডি (কপার্টি) ঘ) ইনজেকশন ঙ) খাবার বড়ি চ) কনডম ছ) এম আর সেবা মা ও শিশু স্বাস্থ্য সেবা ক) প্রসব পূর্ব সেবা খ) প্রসব সেবা গ) প্রসবোত্তর সেবা গ) ৫ বছরের নিচের শিশু সেবা ঘ) কিশোর কিশোরীদের সেবা ঙ) প্রজনন তন্ত্রের/যৌন বাহিত সেবা চ) ই পি আই সেবা ছ) সাধারন রোগী সেবা ১৩. যোগাযোগের ঠিকানা : জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সোনাডাঙ্গা আবাসিক এলাকা বাড়ি নং-৯১, রোড নং-০২ খুলনা। ফোনঃ ০৪১-৭৩১৮৩৬ ১৪. ওয়েব ঠিকানা : নাই
|