জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
অরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)


সত্যেন্দ্র কুমার সরকার


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কর্মপরিধিঃ


§ অর্গানোগ্রাম অনুযায়ী অধীনস্থ সংস্থাপন শাখা, প্রবাসী কল্যাণ শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা, সাধারণ শাখা, নেজারত শাখা এবং ব্যবসা ও বাণিজ্য শাখার যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব প্রেরণ।

§ রাজস্ব বিভাগ ব্যতীত অন্যান্য শাখাসমূহ এবং উপজেলায় কর্মরত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যবস্থাপনা।

§ জেলায় আগত ভিআইপি ও অন্যান্য পদস্থ কর্মকর্তার প্রটোকল।

§ সরকার কর্তৃক প্রদত্ত নির্বাচন এবং অন্যান্য জরুরী পরিস্থিতিতে দায়িত্ব পালন।

§ জেলা প্রশাসকের পক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, খেলাধুলা, স্কাউটিং ইত্যাদি সংক্রান্ত সভা-সমাবেশে যোগদান।

§ অধীনস্ত শাখা/ইউএনও অফিস এবং ইউপি অফিস নিয়মিত পরিদর্শন।

§ আদিবাসী/উপজাতি সনদ প্রদান এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে সরকার কর্তৃক থোক বরাদ্দের কার্যক্রম তদারকিকরণ।

§ জেলা প্রশাসকের দৈনন্দিন কাজে সহায়তা প্রদান।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর আওতাধীন শাখাসমূহঃ


§ নেজারত শাখা

§ সাধারণ শাখা

§ ব্যবসা বাণিজ্য শাখা

§ সংস্থাপন শাখা

§ প্রবাসী কল্যাণ শাখা

§ ত্রাণ ও পুনর্বাসন শাখা


দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা



সত্যেন্দ্র কুমার সরকার

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা- ৯০০০।

ফোনঃ ০৪১-৭২০৩১৪

ফ্যাক্সঃ ০৪১-৭৩১৭৫০

ই-মেইলঃ এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।