জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও উন্নয়ন)

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এর কর্মপরিধিঃ

§ অর্গানোগ্রাম অনুযায়ী শিক্ষা ও কল্যাণ শাখার যাবতীয় বিষয় (যেমন: পরীক্ষা সংক্রান্ত, সরকারি স্কুল সংক্রান্ত, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা ও বেতন ভাতাদির বিল সংক্রান্ত. অভিযোগ ও তদন্ত সংক্রান্ত ইত্যাদি) সিদ্ধান্ত প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব প্রেরণ।

§ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন।

§ পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও সমন্বয়করণ।

§ জেলা প্রশাসকের পক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, খেলাধুলা ইত্যাদি সংক্রান্ত সভা-সমাবেশ ও অনুষ্ঠানে যোগদান।

§ জেলা প্রশাসকের দৈনন্দিন কাজে সহায়তা প্রদান।

§ জরুরি পরিস্থিতিতে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

§ নাম সংশোধনের সনদপত্র প্রদান সংক্রান্ত কার্যাবলী।

§ অনুদান সংক্রান্ত কার্যক্রম (রাষ্ট্রপতি/প্রধানমন্ত্রী/ মন্ত্রী বা সংসদ সদস্য/ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান)।

§ জাতীয় মহিলা সংস্থা।

§ মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম।

§ ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম।

§ খেলাধূলা/ শিল্পকলা একাডেমী/ শিশু একাডেমী।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) এর আওতাধীন শাখাঃ

· শিক্ষা ও কল্যাণ শাখা।

· ফরম্স এন্ড স্টেশনারী শাখা।

· লাইব্রেরী শাখা।

· তথ্য ও অভিযোগ শাখা।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

মোঃ কবীরুল হাসান

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন)

জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা - ৯০০০।

ফোনঃ ০৪১-৭৩১৩৭৮

ফ্যাক্সঃ ০৪১-৭৩১৭৫০

ই-মেইলঃ এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।