| অরিক্ত জেলা প্রশাসক (এল. এ) |
|
মো: জাহিদুল ইসলাম
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এঁর কর্মপরিধিঃ · জমি অধিগ্রহণের বিষয়ে জেলা প্রশাসকের পক্ষে প্রায় সকল ক্ষমতা/দায়িত্ব পালন; · জমি অধিগ্রহণ করণার্থে স্থান নির্বাচন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন; · অধিগ্রহণ সংক্রান্ত জেলা ভূমি বরাদ্দ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন; · অধিগ্রহণ/অধিগৃহীত জমি হস্তান্তর বিষয়ে প্রস্তাবিত ভূমি পরিদর্শন; · কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি (ভূমি মন্ত্রণালয়ে)তে জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করা; · কেডিএ বোর্ড সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধিত্ব করা; · অধিগ্রহণকৃত জমরি ক্ষতিপূরণ নির্ধারণ এবং জমির উপর অবস্থিত পুকুর/ঘরবাড়ি/স্থাপনার ক্ষতিপূরণ নির্ধারণ; · ভূমির ক্ষতিপূরণ প্রদান করণার্থে শুনানী গ্রহণ করে মালিকানা নির্ধারণ শেষে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা; · অধিগ্রহণকৃত জমি প্রযোজ্য ক্ষেত্রে মূল মালিককে ফেরত প্রদান/অবমুক্তকরণ/খাস খতিয়ানে আনায়ন; · ক্ষতিপূরণ প্রদানে সংশ্লিষ্ট জনসাধারণের হয়রানী লাঘবে প্রচেষ্টা চালানো; · অধিগ্রহণ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি/সংস্থাকে সার্বিক সহায়তা প্রদান; · অধিগ্রহণকৃত সম্পত্তির গেজেট প্রকাশনাসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ; · অধিগ্রহণ বিষয়ে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ; · আবেদনের প্রেক্ষিতে এক সংস্থার অনুকূলে অধিগৃহীত সম্পত্তি অন্য সংস্থার অনুকূলে হস্তান্তর করার পদক্ষেপ গ্রহণ; · অনিস্পন্ন এল. এ মামলা নিস্পত্তি করার প্রচেষ্টা গ্রহণ; · অধিগ্রহণকৃত সম্পত্তির বিষয়ে দেওয়ানী আদলতে রুজুকৃত মামলার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ; · শুধু ভূমি অধিগ্রহণ/হুকুম দখল নয় বরং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে অন্যান্য নানাবিধ দায়িত্ব পালন; · এল.এ শাখার স্টাফ/কর্মকর্তাদের দায়িত্ব পালনে তত্ত্বাবধান ও নির্দেশনা প্রদান; · জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত বিভিন্ন ধরণের তদন্ত কাজ করা; · সর্বোপরি জেলা প্রশাসক কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন।
দায়িত্ব পালনে সহায়ক আইন/অধ্যাদেশ 1. স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অ্যাধদেশ ১৯৮২; 2. স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ম্যানুয়েল ১৯৯৭;
অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) এঁর আওতাধীন শাখাসমূহ 1. এল.এ (সাধারণ) শাখা 2. এল.এ (ওয়াপদা) শাখা 3. এল.এ (কেডিএ) শাখা
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
মো. জাহিদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা- ৯০০০। ফোন নং ঃ১-৭২০৩৫২ ফ্যাক্স নং ঃ১-৭৩১৭৫০
|