| উপজেলা পরিষদ |
|
খুলন জেলাধীন উপজেলা চেয়ারম্যানগণের তালিকা, ঠিকানা ও মোবাইল নম্বর
উপজেলা পরিষদ ও উপজেলা চেয়ারম্যানের কার্যক্রম
"দি থানা পরিষদস বিজনেস রুলস, ১৯৮৩ রহিত করে উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর আওতায় উপজেলা পরিষদ কাযবিধিমালা, ২০০৯ অনুযায়ী উপজেলা পরিষদের কার্যাবলী নিম্নরূপঃ
(ক) উপজেলা পরিষদের সভাঃ
উপজেলা পরিষদের সকল কার্য উহার সাধারণ সভায় অথবা বিশেষ সভায় নিস্পন্ন হইবে। প্রতিমাসে অন্যূন একবার উপজেলা পরিষদ কর্তৃক নির্ধারিত তারিখে উহার সাধারণ সভা অনুষ্ঠিত হইবে। তবে শপথ গ্রহণের পর নির্বাচিত চেয়ারম্যানের সংগে পরমর্শক্রমে/নির্দেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার পরিষদের প্রথম সভা আহবান করিবেন। উপজেলা পরিষদের সাধারণ সভা উহার চেয়ারম্যান অথবা তাহার অনুপস্থিতিতে চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী ব্যক্তি অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আহুত হইবে।
উপজেলার কোন কার্য নিস্পন্ন করিবার জন্য চেয়ারম্যান কর্তৃক তাহার নিজ উদ্যোগে অথবা অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরিত তলবী নোটিশে বিশেষ সভা আহবান করা যাইবে। তবে শর্ত থাকে যে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে জরুরি প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার একই পদ্ধতিতে বিশেষ সভা আহবান করিতে পারিবেন। উপজেলা পরিষদের সভার নোটিশ সংশ্লিষ্ট মাননীয় সংসদ সদস্য বরাবর প্রেরণ করিতে হইবে।
(খ) উপজেলা পরিষদের সভায় নিস্পন্নযোগ্য কার্যাবলীঃ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য নিম্নবর্ণিত বিষয়সমূহ উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করিতে হইবে। যথাঃ
আর্থিকঃ
উপজেলা পরিষদ তহবিল সংক্রান্ত সকল বিষয়; পরিষদ তহবিল বহিভূূর্ত ব্যয়ের ক্ষমতা প্রদান সংক্রান্ত প্রস্তাব; ট্যাক্র্, রেইটস, টোলস এবং ফিস আরোপের প্রস্তাব; উপজেলা পরিষদের বার্ষিক বাজেট; উপজেলা পরিষদের বার্ষিক হিসাব বিবরণী; উপজেলা পরিষদের সংশোধিত বাজেট; চলতি অর্থ বছরের বাজেটে অন্তর্ভূক্ত হয় নাই এইরূপ ব্যয়ের প্রস্তাব; উপজেলা পরিষদের ব্যয়ের অডিট;
উন্নয়নমূলকঃ হস্তান্তরিত বিষয়ভুক্ত সকল উন্নয়ন প্রস্তাব/প্রকল্প ও প্রাক্কলন অনুমোদন; সময়ে সময়ে সরকার কর্তৃক উপজেলা পরিষদে ন্যস্ত অন্যান্য সকল উন্নয়ন প্রকল্প; উপজেলা পরিষদের পাঁচশালা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ও প্ল্যান বুক প্রস্ত্তত এবং উহার হালনাগাদকরণ; পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সংশ্লিষ্ট সকল বিষয়; পরিষদের পঞ্চ বার্ষিক পরিকল্পনা সংশ্লিষ্ট সকল বিষয়; উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নতব্য কাজের প্ল্যান এবং এস্টিমেট অনুমোদন। বাস্তবায়িত সকল ধরণের উন্নয়ন কাজের পাক্ষিক অগ্রগতি পর্যালোচনা, পরিবীক্ষণ ও মূল্যায়ণ; উপজেলা পরিষদের তহবিল বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব;
অপারেশনালঃ সরকার কর্তৃক প্রেষণে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ পরিষদের সকল কর্মচারী সংক্রান্ত বিষয়াদি; বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন; উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ এর ২৯ ধারায় বর্ণিত কমিটির সুপারিশ অনুমোদন; পরিষদ কর্তৃক কাজ বাস্তবায়নের বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ; পরিষদের সকল কার্যক্রম পর্যালোচনা; উপজেলার আইন-শৃংখলার অবস্থা পর্যালোচনা; উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যালোচনা;
সমন্বয়ঃ পারফর্মেন্স রিপোর্ট ও বিবরণী সংগ্রহসহ উপজেলা পরিষদে হস্তান্তরিত অফিসসমূহ এবং উপজেলার ভৌগলিক অধিক্ষেত্রের মধ্যে কার্যপরিচালনাকারী বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম পাক্ষিক পর্যালোচনা এবং আইন অনুযায়ী সকল রিপোর্ট সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ;রিপোর্ট ও বিবরণী সংগ্রহসহ সরকারের রেগুলেটরি ডিপার্টমেন্টের কার্যক্রম পাক্ষিক পর্যালোচনা এবং আইন অনুযায়ী সকল রিপোর্ট সংশ্লিষ্ট সকলের নিকট প্রেরণ;
বিবিধঃ
পরিষদ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা; জনস্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি;
(গ) উপজেলা পরিষদ বা উহার কমিটি কর্তৃক অন্যান্য কার্য নিস্পন্নকরণঃ
অনুচ্ছেদ খ ও ঙ তে বর্ণিত কার্যাবলী ব্যতীত উপজেলা পরিষদের অন্যান্য কার্য উহার সভায় অথবা আইনের ধারা ২৯ এর অধীন উপজেলা পরিষদ কর্তৃক গঠিত কোন কমিটি বা উপকমিটির সভায় নিস্পন্ন করিতে হইবে। উপজেলা পরিষদ কর্তৃক গঠিত কোন কমিটি বা উপকমিটি উহার কার্যাবলী উপজেলা পরিষদের সাধারণ বা বিশেষ নির্দেশনার আলোকে নিস্পন্ন করিবে। উপজেলা পরিষদ কর্তৃক গঠিত কোন কমিটি বা উপকমিটিতে উপজেলা পরিষদে কর্মরত কোন কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাইবে; তবে শর্ত থাকে যে, গঠিত কমিটির সদস্য ব্যতীত অন্য কোন ব্যক্তিকে কমিটি বা উপকমিটির আহবায়ক করা যাইবে না।
(ঘ) উপজেলা পরিষদের কার্য নিস্পন্ন করিবার পদ্ধতিঃ
উপজেলা পরিষদ বা উহার কমিটি বা উপকমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে; প্রত্যেক সদস্যেও একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে;
উপজেলা পরিষদের সভায় কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অন্যূন তিন চতুর্থাংশ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে, তবে মূলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না।
(ঙ) উপজেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক কার্য নিস্পত্তিকরণঃ
উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করিবেন এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করিবেন;
উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলার নিম্নবর্ণিত কার্যাবলী নিস্পন্ন করিবেন, যথাঃ (ক) উপজেলা পরিষদের সভায় গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়ন; (খ) পরিষদের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত সকল প্রস্তাব এবং স্কীম পরিষদের পক্ষে প্রস্ত্তত করিবার পদক্ষেপ গ্রহণ করিবেন; (গ) প্রেষণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারী ব্যতীত উপজেলা পরিষদের কর্মচারী নিয়োগ ও শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণ; (ঘ) উপজেলা পরিসদের অনুমোদন সাপেক্ষে, প্রেষণে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়ন্ত্রণ, তত্ত্ববধান, প্রত্যাহার, বদলি এবং শৃংখলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্ধারিত কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ; (ঙ) সকল ট্যাক্র্,রেইট, টোল, ফিস ও অন্যান্য পাওনা সংগ্রহ ও আদায়ের ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য কর আরোপ/ধার্য্য; (চ) উপজেলার পক্ষে অর্থ গ্রহণ; (ছ) উপজেলার নির্ধারিত সীমায় অনুমোদিত বাজেটের যে কোন বিষয়ে ব্যয় নির্বাহ; (জ) উপজেলার পক্ষে পত্র যোগাযোগ; (ঝ) পরিষদের সকল বিষয়ে চুক্তি সম্পাদন; (ঞ) উপজেলার পক্ষে লাইসেন্স, পারমিট এবং নোটিশ ইস্যুকরণ/অনুমোদন; (ট) উপজেলা পরিষদ আইনের অধীনে সংঘটিত সকল অপরাধের অভিযোগের নিস্পত্তি; (ঠ) উপজেলা পরিষদ আইনের অধীনে যে কোন অপরাধের অভিযোগের নিস্পত্তি; (ড) পরিষদের পক্ষে মামলা দায়ের ও পরিচালনা: (ঢ) পরিষদের এলাকার পরিসংখ্যান রক্ষণাবেক্ষণ এবং বিবরণী প্রস্ত্তত ও দাখিল; (ণ) পরিষদের অর্থ ও হিসাব রক্ষণাবেক্ষণ; (ত) অনুচ্ছেদ গ এ উল্লিখিত নহে কিন্তু সরকার কর্তৃক তাঁহার প্রতি সময় সময় অর্পিত হইতে পারে এমন কোন কার্য।
|